২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ১২১ বস্তা সারসহ এক ব্যক্তি গ্রেপ্তার

পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামে শুক্রবার সকালে অভিযান চালিয়ে ১২১ বস্তা সারসহ টিপু গাজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উপকূল রক্ষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 09:42 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

বরগুনা, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামে শুক্রবার সকালে অভিযান চালিয়ে ১২১ বস্তা সারসহ টিপু গাজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উপকূল রক্ষীরা। উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) কন্টিনজেন্ট কমান্ডার মফিজুর রহমান জানান, বাবুরহাট নদীর তীরে বসে টিপু গাজী বেশি দামে সার বিক্রি করছিল। সে সার ডিলার কিংবা ব্যবসায়ী কোনোটিই নন। তার কাছে ১২১ বস্তা সার পাওয়া গেছে; যার কোনো কাগজপত্র সে দেখাতে পারেনি। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪০ ঘ.