২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে স্বামী হত্যার দায়ে এক নারীর যাবজ্জীবন

স্বামী হত্যার দায়ে বাবুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের নাসিমা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 01:49 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

বরিশাল, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্বামী হত্যার দায়ে বাবুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের নাসিমা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছে আদালত। বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী বুধবার আসামির উপস্থিতিতে এ মামলার রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ইসলামপুর গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী নাসিমা বেগমের সঙ্গে একই গ্রামের আমির হোসেনের সম্পর্ক ছিল। এ নিয়ে শাহাদাতের সঙ্গে স্ত্রী নাসিমার প্রায়ই ঝগড়া হতো। এর ধারাবাহিকতায় ২০০৩ সালের ৭ অক্টোবর রাতে নাসিমা বেগম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শাহাদাতকে হত্যা করে। ওই ঘটনায় ইসলামপুর গ্রাম পুলিশ ইলিয়াস হোসেন বাদি হয়ে বাবুগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৯২০ ঘ.