২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ১০০ মন জাটকা আটক

পটুয়াখালী সেতুর টোলঘরে রোববার রাতে অভিযান চালিয়ে ১০০ মন জাটকা আটক করেছে র‌্যাব। ওই সময় জাটকা বহনকারী একটি ট্রাকসহ চার জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, আলমগীর হোসেন, মনির হোসেন, শফিউর রহমান ও খলিল। তাদের সবার বাড়ি পিরোজপুর জেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 07:14 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

পটুয়াখালী, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--পটুয়াখালী সেতুর টোলঘরে রোববার রাতে অভিযান চালিয়ে ১০০ মন জাটকা আটক করেছে র‌্যাব। ওই সময় জাটকা বহনকারী একটি ট্রাকসহ চার জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, আলমগীর হোসেন, মনির হোসেন, শফিউর রহমান ও খলিল। তাদের সবার বাড়ি পিরোজপুর জেলায়। র‌্যাব-৮ এর কর্মকর্তা মেজর শহিদুর রহমান ওসমানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গভীর রাতে কুয়াকাটা থেকে ইলিশ বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। রাত ১টার দিকে পটুয়াখালী সেতুর টোল ঘরে অভিযান চালিয়ে ওই ট্রাক থেকে ১০০ মন জাটকা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত চার জনকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩১৩ ঘ.