ফরিদপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার জানদী গ্রামে শুক্রবার রাতে আগুনে বসত ঘরসহ ২০টি বাড়ি পুড়ে গেছে। এতে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করেছে এলাকাবাসী।
এলাকাবাসী প্রায় চার ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোহরাব ভূঁইয়া জানান, জানদী গ্রামের ইলিয়াস ব্যাপারীর বাড়ি থেকে রাতে আগুন লাগে। এরপর তা পাশের মাইন উদ্দিন ব্যাপারী, মাজেদা ব্যাপারী, নজরুল ব্যাপারী, দেলোয়ার ব্যাপারী, শহীদ ব্যাপারী, আশরাফ ব্যাপারী, মান্নান ব্যাপারী ও আব্দুল আলী ব্যাপারীর বসত ঘরসহ ২০টি বাড়িতে ছড়িয়ে পড়ে।
ইউপি চেয়ারম্যান বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও দুর্গম এলাকা বলে ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে পারেনি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২১৫ ঘ.
bdnews24