২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে ৩ বাংলাদেশির শিরশ্ছেদ

সৌদি আরবে এক বাংলাদেশিকে হত্যা ও তার স্ত্রীকে ধর্ষণের অপরাধে শুক্রবার তিন বাংলাদেশির শিরশ্ছেদ করেছে সৌদি কতৃপক্ষ। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 03:46 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে এক বাংলাদেশিকে হত্যা ও তার স্ত্রীকে ধর্ষণের অপরাধে শুক্রবার তিন বাংলাদেশির শিরশ্ছেদ করেছে সৌদি কতৃপক্ষ। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায়। দণ্ডপ্রাপ্তরা হলেন, তাকির আবদুল রহমান, তাফায়েল আবদুল রশিদ ও লিওন জুলি। মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সৌদি প্রেস এজেন্সিও খবরটি প্রকাশ করছে। এতে বলা হয়, "ওই তিনজন এক স্বদেশীর বাসায় ঢুকে তার চোখ ও হাত-পা বেঁধে মারধর করে। এরপর শ্বাসরোধ করে তাকে হত্যা করে।" নিহতের নাম প্রকাশ করা হয়নি। বার্তা সংস্থা জানায়, হামলাকারীরা লোকটির অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে এবং তার স্ত্রীকে ধর্ষণ করে। অপরাধীদের রিয়াদে শিরশ্ছেদ করা হয়। সৌদি আরবে হত্যা, মাদক পাচার, ধর্ষণ ও ডাকাতির ঘটনায় অপরাধীদের প্রকাশ্যে শিরশ্ছেদ করা হয়। এপি'র গণনা অনুযায়ী, এই তিনজনসহ এবছর ১১৬ জনের শিরশ্ছেদ করেছে সৌদি কর্তৃপক্ষ। গত বছর করা হয়েছিল ৩৮ জনের এবং ২০০৫ সালে ৮৩ জনকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/২১৩২ ঘ.