চট্টগ্রাম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর স্টেশন রোড এলাকার একটি আবাসিক হোটেল থেকে অস্ত্র মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নূরুল আবছারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১টার দিকে কমফোর্ট হোটেল থেকে রাউজান থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল ।
গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আবছারকে গ্রেপ্তারে অভিযান চালানো হয় বলে ওসি জানান।
নূরুল আবছার রাউজান উপজেলার কদলপুর গ্রামের নূর আলম চৌধুরীর ছেলে।
পুলিশ কর্মকর্তা ইসমাইল জানান, রাউজান থানায় দায়ের করা একটি অস্ত্র
bdnews24