২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিংড়ি উৎপাদন প্রক্রিয়া দেখে খুলনা ছেড়েছে ইইউ প্রতিনিধি দল

দেশের দক্ষিণাঞ্চলের চিংড়ি শিল্পের উৎপাদন প্রক্রিয়া, আহরণের উৎস স্তর ও মান যাচাই শেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ফুড অ্যান্ড ভেটেরেনারি মিশনের প্রতিনিধি দলের দু সদস্য জন ম্যাক ও রাজ প্যাটেল সোমবার বিকেলে খুলনা ত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 02:50 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

খুলনা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের দক্ষিণাঞ্চলের চিংড়ি শিল্পের উৎপাদন প্রক্রিয়া, আহরণের উৎস স্তর ও মান যাচাই শেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ফুড অ্যান্ড ভেটেরেনারি মিশনের প্রতিনিধি দলের দু সদস্য জন ম্যাক ও রাজ প্যাটেল সোমবার বিকেলে খুলনা ত্যাগ করেছেন। বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শেখ আব্দুল্লাহ বাকি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইইউ প্রতিনিধি দল সোমবার সকাল সোয়া ১০টায় বাগেরহাটের ব্র্যাক গলদা হ্যাচারি পরিদর্শন করে। দুপুর সোয়া ১২টায় তারা যায় খুলনার বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজার সংলগ্ন চিংড়ি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নর্থ খুলনা ফিশ ফিড মিলে। পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সদস্যরা চিংড়ি খাবার তৈরি, খাবারে যথাযথ ভিটামিন প্রয়োগ এবং মান নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরে তারা নগরীর হেরাজ মার্কেট ও কেডিএ এভিনিউয়ে মৎস্য খাবরের কয়েকটি দোকান ঘুরে দেখেন। পরে ইইউ প্রতিনিধি দল বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের উদ্দেশে খুলনা ত্যাগ করেন। গত শুক্রবার প্রতিনিধি দল চার দিনের সফরে খুলনা আসে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০৪৭ ঘ.