২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জ, চাঁদপুর, খুলনা, বান্দরবান ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় রোববার তিনজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 05:36 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ, চাঁদপুর, খুলনা, বান্দরবান ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় রোববার তিনজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর - সিরাজগঞ্জ: নলকা বিশ্বরোড এলাকায় রোববার ট্রাক চাপা পড়ে রেজাউল (৩৫) নামেরর এক পথচারী নিহত হয়েছে। তার বাড়ি জেলার সলঙ্গা থানার বয়লারচর গ্রামে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাহিদুল হাফিজ জানান, যমুনাসেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কে সকাল সাড়ে ১০টার দিকে বগুরা থেকে ঢাকাগামী একটি ট্রাক রেজাউলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। চাঁদপুর: জেলার মতলব দক্ষিণ উপজেলার বারঢালিয়া এলাকায় রোববার সন্ধ্যায় অটোরিক্সার নিচে চাপা পড়ে সাহেব আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি মতলব উত্তর উপজেলার চরমাছুয়া গ্রামে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আউয়াল চৌধুরী জানান, সাহেব আলী বেলা ১২টার দিকে একটি অটোরিক্সায় মতলব উত্তরে যাচ্ছিলেন। অটোরিক্সাটি বারঢালিয়া এলাকায় মোড় পার হওয়ার সময় দুর্ঘটনার আংশকায় তিনি অটোরিক্সা থেকে লাফ দেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিক্সা তাকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান। পুলিশ অটোরিক্সাটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। খুলনা: জেলার দাকোপ উপজেলার বারোইখালী গ্রামে চলন্ত মটর সাইকেলের ধাক্কায় সুখকলি বেগম (৬৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। দাকোপ থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় একটি মটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন সুখকলি। রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ মটর সাইকেল চালক অনিমেষকে আটক করেছে। নিহত সুখকলি বারোইখালী গ্রামের মহেন্দ্রনাথের স্ত্রী। বাগেরহাট: মোরেলগঞ্জের বনগ্রাম ইউনিয়নের শ্রীপুরে পিরোজপুর থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খেলে একই পরিবারের ৫ জনসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, দুপুর একটার দিকে পিরোজপুর থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটির সামনের বাম দিকের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়। আহতরা বাসযাত্রীদের মধ্যে ১১ জনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিন জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই পরিবারের আহত পাঁচজন হচ্ছে- বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের আনোয়ারা (৫৫), তার ছেলে শহীদ (২২), মেয়ে তানিয়া (২৮), নাতি হীরা (১২) ও মনিরা (৫)। এদের মধ্যে আনোয়ারা, শহীদ ও হীরাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা পিরোজপুর থেকে বাগেরহাটে ফিরছিল। এছাড়া আলমগীর (৩২), কাঞ্চন আলী (৬২), শাহ আলম (৫০), ফাতেমা (৩০), হানিফ (৪২), আজিজুল (২২), আম্বিয়া বেগম (৩৫), উজলা বেগম (৪৫) ও সন্তোষী রাণী সাহাকে (৪৫) পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্দরবান: সদর উপজেলার মনজয় পাড়া থেকে ছেড়ে আসা একটি চাঁেদর গাড়ি দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে নেচা প্র" (৪০) নামে এক আদিবাসী মহিলাকে গুরতর আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২৩২২ ঘ.