২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের চাঁদ দেখলে জানাতে বলেছে ইসলামিক ফাউন্ডেশন

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ দেখা গেলে ইসলামিক ফাউন্ডেশনকে জানাতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 03:56 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ দেখা গেলে ইসলামিক ফাউন্ডেশনকে জানাতে বলা হয়েছে। বৃহস্পতিবার সরকারি তথ্য বিবরণীতে চাঁদ দেখার বিষয়টি টেলিফোন ও ফ্যাক্সে বা যে কোন উপায়ে তা জানানোর অনুরোধ করা হয়েছে। এর জন্য টেলিফোন নম্বরগুলো হল- ৯৫৫৫৯৫১, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭, ৯৫৫৯৪৯৩ ও ৯৫৫৯৬৪৩। ফ্যাক্স নম্বর হল, ০২-৯৫৬৩৩৯৭। বিবরণীতে বলা হয়, পবিত্র ঈদ-উল-ফিতরের তারিখ নির্ধারণ, শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে (বায়তুল মুকাররম) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএসবি/এমএইচবি/২১৪৭ ঘ.