২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার সাময়িক বরখাস্ত

দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগে মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শরীফুল আহসানকে বুধবার বিকেলে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তার কর্মস্থল ছাড়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 01:21 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

বাগেরহাট, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগে মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শরীফুল আহসানকে বুধবার বিকেলে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তার কর্মস্থল ছাড়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লে. কমান্ডার কাজী শাহ আলম হারবার মাস্টারের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মংলা বন্দরের চেয়ারম্যান আশরাফ মোহম্মদ ইকবাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় হারবার মাস্টার ক্যাপ্টেন শরীফুল আহসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লে. কমান্ডার কাজী শাহ আলমকে হারবার মাস্টারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।" বন্দর কর্মকর্তারা জানান, খুলনার শিপিং এজেন্ট মেসার্স কামরুল এন্টারপ্রাইজ গত জুলাই মাসে বন্দর কর্তৃপক্ষের কাছে হারবার মাস্টার ক্যাপ্টেন শরীফুল আহসানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ জানায়। পরে মংলা বন্দরের চেয়ারম্যান আশরাফ মোহম্মদ ইকবাল বন্দর কর্তৃপক্ষের (মেম্বার) প্রধান পরিকল্পনা কর্মকর্তা দাউদ আলীকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। তদন্ত শেষে প্রধান পরিকল্পনা কর্মকর্তা গত ২৪ সেপ্টেম্বর হারবার মাস্টার ক্যাপ্টেন শরীফুল আহসানকে দোষী সাব্যস্ত করে চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে গত ২৫ সেপ্টেম্বর মংলা বন্দর কর্তৃপক্ষের ১৬৬ তম সাধারণ বোর্ড সভার সিদ্বান্ত অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/১৮১৫ ঘ.