ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে টিঅ্যান্ডটি'র সিবিএ নেতা মো. ফিরোজ মিয়ার বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর এর সহকারি কর কমিশনার মো. ফারুকুল ইসলাম মঙ্গলবার দুপুরে মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে মামলাটি দায়ের করেন।
কারাগারে থাকায় ফিরোজ মিয়ার বিরুদ্ধে আদালত হাজতি পরোয়ানা জারি করেছে।
মামলার অভিযোগে বলা হয়, ফিরোজ মিয়া ১৯৮৬-৮৭ থেকে ২০০৬-২০০৭ কর বছরে ২ কোটি ৮৬ লাখ ২৩ হাজার ৫২৩ টাকা আয় করলেও আয়কর রিটার্নে তা উল্লেখ করেননি। তিনি আয় গোপন করে কর ফাঁকি দিয়েছেন।
ফেব্র"য়ারিতে ফিরোজ মিয়াকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএসবি/এমএ/১৮৪২ ঘ.
bdnews24