বান্দরবান, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বান্দরবান জেলায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয় পত্র প্রণয়ন প্রকল্পের কাজ আগামী ২২ অক্টোবর শুরু হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা অফিসার এনামুল হক।
সদর উপজেলা ও পৌর এলাকায় প্রথমে কাজ শুরু হবে বলে তিনি জানান।
ভোটার নিবন্ধনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বুধবার জেলা শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম শামসুদ্দিন জানান, সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। বেলা ১১টায় উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৭ ঘ.
bdnews24