রাষ্ট্রপতির নৈশভোজে উপদেষ্টামণ্ডলী
রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও তার স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগম বুধবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টামণ্ডলী ও তিন বাহিনীর প্রধানদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদসহ আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে যোগ দেন। রাষ্ট্রপতি ও তার স্ত্রী অতিথিদের স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন। তথ্যবিবরণী।
