অমর একুশে উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে অমর একুশে ফেব্র“য়ারি উদযাপনের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বুধবার এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় একুশে ফেব্র“য়ারি উদযাপনের কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশে ইংরেজি বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিনকে সমন্বয়কারী এবং শিক্ষক সমিতির সহ-- সভাপতি অধ্যাপক তাজমেরি সেলিমা আখতার ইসলাম ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে যুগ্ম - সমন্বয়কারী করে অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ এই কমিটির সদস্য-- সচিবের দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া সভায় বিভিন্ন উপ কমিটিও গঠন করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক আ.ফ.ম. ইউসুফ হায়দার, কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ, বিভিন্ন অনুষদের ডীন, হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, সিনেট-সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির প্রতিনিধি, অফিস প্রধান এবং কর্মকর্তা ও কর্মচারী সমিতিগুলোর প্রতিনিধিরা।
