২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিড়ি কারখানায় আগুন, ক্ষতি ৪০ লাখ টাকা

চাঁদপুর শহরের এক বিড়ি কারখানায় মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 07:54 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

চাঁদপুর দক্ষিণ দমকল বাহিনীর কর্মকর্তা আবছার উদ্দিন নফহবংি২৪.পড়স কে জানান, মঙ্গলবার রাত সোয়া ৩ টার দিকে পুরানবাজারে আলী বিড়ি কারখানায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত সেখানে গেলেও  আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় তিন ঘন্টা সময় লেগে যায়।

তিনি বলেন, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। তবে এতে কেউ হতাহত হয়নি।