মোহাম্মদপুরে ছাত্রলীগ নেতা খুন
রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রলীগ নেতা পিয়ার উদ্দিন বাবুকে (২৬) মঙ্গলবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে।
নিহত বাবু মোহাম্মদপুরের ২০/৯ বিজলী মহল্লার মৃত হোসেন আলীর ছেলে। তিনি নগরীর ৪২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পাঁচ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের ভাই ড. গিয়াসউদ্দিন নফহবংি২৪.পড়স কে জানান, বাবু মঙ্গলবার রাতে প্রতিদিনের মত রাতের খাওয়া দাওয়া শেষে বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে ঘুমাতে যান। বুধবার সকালে বাড়ির লোকজন তাকে ডাকতে গিয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। পরে সকাল সাড়ে দশটার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।
নিহত বাবু বিজলী মহল্লা মসজিদ মার্কেটে ‘আলাপ বিজনেস সেন্টার’ নামে একটি দোকানের মালিক ছিলেন। তিনি পাঁচ ভাইবোনের মধ্যে চতুর্থ।
ময়নাতদন্ত শেষে দুপুরে তার ভাই গিয়াসউদ্দিন মর্গ থেকে লাশ নিয়ে যান।
নিহতের লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়া মোহাম্মদপুর থানার এসআই জহরুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানান, লাশের শরীরে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকারীরা নিহতের ঘনিষ্ঠ এবং হত্যার পর তারা ছাদের সঙ্গে লাগোয়া একটি গাছ বেয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
মোহাম্মদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আলিমউদ্দিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
