২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকের দুই ঘন্টা পর ছাড়া পেলেন সরকারি এক চাকুরে

সেনাবাহিনীর সদস্যরা বুধবার পশুসম্পদ অধিদপ্তরের ফার্মগেট কার্যালয় থেকে আব্দুল বারী নামে এক কর্মচারীকে আটক করার প্রায় দুই ঘন্টা পর ছেড়ে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 05:48 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

অধিদপ্তরের পরিচালক আব্দুল মোতালিব নফহবংি২৪.পড়স এর প্রতিবেদকের কাছে আটকের সত্যতা স্বীকার করলেও কোন কিছু জানাতে রাজী হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর সদস্যরা সকাল সাড়ে ১১টায় পশু সম্পদ অধিদপ্তরের উচ্চমান সহকারী আবদুল বারীকে অফিস থেকে আটক করে। পরে সেনা সদস্যরা তাকে গাড়িতে উঠিয়ে চোখ বেঁধে নিয়ে যায়।

দুপুর দেড়টায় বারীকে সংসদ ভবন এলাকায় ছেড়ে দিলে তিনি তার কার্যালয়ে ফিরে এসে অধিদপ্তরের পরিচালক, পশু স্বাস্থ্য ও প্রশাসন ডা. মো. আবদুল মোতালিবের সঙ্গে দেখা করে বাসায় চলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক বারীর এক সহকর্মী জানান, সেনা সদস্যরা আফসার হোসেনের খোঁজে এলেও ভুলক্রমে বারীকে আটক করে।

পশুসম্পদের বিভিন্ন কর্মকতা ও কর্মচারীদের সঙ্গে আলাপ করে জানা যায়, পশু সম্পদ অধিদপ্তরের তৃতীয় শ্রেণী কর্মচারী ইউনিয়ন সভাপতি আফসার হোসেনের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।