আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার সময় ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত বাড়ল
অস্ত্র জমা দেওয়ার সময়সীমা ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এনিয়ে তৃতীয় দফায় এ সময় বাড়লো।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জারি এতে বলা হয়েছে, এ সময় পর্যন্ত কেউ ব্যক্তিগতভাবে অস্ত্র বহন এবং সশস্ত্র চলাফেরা করতে পারবেনা।
আদেশে ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত অস্ত্রব্যবসায়ীদের সব ধরনের অস্ত্রের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮ (ঢও ড়ভ ১৮৭৮) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এর আগে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তি শৃংঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জনস্বার্থে অস্ত্র মালিকদের পিস্তল, রিভলবারের মতো আগ্নেয়াস্ত্র কাছের থানায় জমা দেওয়ার নির্দেশ দেয় সরকার ।
ওই নির্দেশ অনুসারে নির্দেশে গত বছরের ২৮ ডিসেম্বর ছিল অস্ত্র জমা দেয়ার শেষ তারিখ। এরপর জমাদানের সময়সীমা চলতি বছরের পাঁচ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ আদেশে এই সময়সীমা তৃতীয় দফায় ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত বাড়ানো হলো।
সর্বশেষ নির্দেশনা অনুযায়ী অস্ত্রব্যবসায়ীদের কাছে রক্ষিত অস্ত্র এবং শ্যুটিং ফেডারেশন ও রাইফেল ক্লাবের নিজস্ব নামে নিবন্ধিত অস্ত্রগুলো ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত নিজ নিজ কর্তৃপক্ষের হেফাজতে রাখার আদেশ দেওয়া হয়েছে।
