২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দস্তগীর চৌধুরীর আটকাদেশের বিরুদ্ধে হাইকোর্টের রুল

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেওয়া কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না--তার কারণ দেখাতে সরকারকে দুই সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 06:46 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা এবং বিচারপতি মো. এমদাদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এই আদেশ দেন। দস্তগীর চৌধুরীর পক্ষে তার চাচাতো ভাই কাজী রফিকুল ইসলাম এ আবেদন করেছিলেন।

প্রসঙ্গত, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র দস্তগীর চৌধুরীকে গত ১৬ জানুয়ারি তার চট্টগ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। ২২ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (নিরাপত্তা) বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ৩ (১) ধারাবলে তাকে ৩০ দিনের আটকাদেশ দেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক দস্তগীরের ওপর ২৪ জানুয়ারি এ আদেশ বলবৎ হয়।

দস্তগীর চৌধুরীর পক্ষে হাইকোর্টে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মো. তৌফিক ইনাম (টিপু) ও অ্যাডভোকেট গাজী মাহমুদা আক্তার (লাকী)। সরকারপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট আতিকুল করিম।