ফরিদপুরে ম্যাজিস্ট্রেটের আত্মহত্যা
ফরিদপুরে কর্মরত সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট মাসুদ রানা (৩২) বুধবার সকালে আত্মহত্যা করেছেন। সকাল সাড়ে আটটায় ফরিদপুরে নিজের সরকারি বাড়িতে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
তার ভাই ও সহকর্মীরা দ্রুত ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন।
ভাই মাজহারুল ইসলাম জানান, মাসুদ রানা গত পাঁচ দিন ধরে টাইফয়েডে ভুগছিলেন। তবে তিনি আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি।
প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় সার্কিট হাউস মাঠে নামাজে জানাজা শেষে লাশ তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের ভাবকী গ্রামে নিয়ে যাওয়া হবে।
অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোহাম্মদ আলী এবং মরহুমা জুলেখা খাতুনের আট ছেলে ও চার মেয়ের মধ্যে মৃত মাসুদ রানা ছিলেন একাদশ।
ফরিদপুর সদর থানার কর্তব্যরত কর্মকর্তা আহসান উল¬াহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানার সা ইন্সপেক্টর সুনীল কুমার কর্মকার ঘটনাস্থলে আছেন। লাশের ময়না তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
