চট্টগ্রামে তাজিয়া মিছিল
পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীর ওয়্যারলেস কলোনি ও হালিশহর থেকে বিকালে দুটি বর্ণাঢ্য তাজিয়া মিছিল বের হয়।
বিকাল ৪টায় শুরু হওয়া এ মিছিল দুটি সন্ধ্যার পর পর্যন্ত নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ওয়্যারলেস কলোনি থেকে বের হওয়া মিছিলটি টাইগার পাস, স্টেশন রোড, নিউমার্কেট ঘুরে আবার ফিরে যায়। তাজিয়া ছাড়াও এ মিছিলে ছিল দুলদুল ঘোড়া, রং বেরংয়ের পতাকা। বর্ণাঢ্য সাজের অংশগ্রহণকারীরা ঢোল বাজনা বাজানোর পাশাপাশি লাঠি খেলা ও আগুন খেলা খেলছিল।
