২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ লেনদেনের সময় ফতুল্লা থানার ওসিসহ পাঁচজন আটক

ঘুষ লেনদেনের সময় মঙ্গলবার ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দুই এসআই এবং ঘুষদাতাসহ পাঁচজনকে আটক করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2007, 10:01 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

গোপন খবরের ভিত্তিতে যৌথবাহিনী মঙ্গলবার বিকাল ৫টার দিকে ফতুল্লা থানার পাশে এসআই মিরাজের ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় বাসা থেকে ব্যাগভর্তি ১৫ লাখ টাকা উদ্ধার ও ঘুষ নেওয়ার দায়ে ফতুল্লা থানার ওসি আশরাফ--উল--ইসলাম, এসআই এনামুল হক ও এসআই মিরাজ আল মাহমুদকে আটক করা হয়।

এর কিছুক্ষণ আগে ঘুষ দিয়ে থানা থেকে বের হওয়ার সময় আবুল খায়ের গ্র“পের দুই কর্মচারী মুস্তাফিজুর রহমান ও জাকির হোসেনকে আটক করে যৌথবাহিনী।

তাদের বহনকারী একটি কালো ট্যাক্সিক্যাবও (চট্টমেট্রো-ব-১১-৪৩৯২) আটক করা হয়েছে।

সূত্র জানায়, সোমবার রাতে ফতুল্লার আলিগঞ্জের আফতাব অয়েল মিলের ঘাটে ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ পঁচা গমভর্তি আবুল খায়ের গ্র“পের পাঁচটি জাহাজ আটক করে। এ ব্যাপারে ফতুল্লা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রক্রিয়া চলছিল।

মামলা থেকে আবুল খায়ের গ্র“পের কর্মকর্তা আবু সাঈদ চৌধুরীর নাম বাদ দেওয়ার বিনিময়ে ফতুল্লা থানার ওই পুলিশ কর্মকর্তারা ৩০ লাখ টাকা দাবি করেন। পরে দরকষাকষিতে ২২ লাখ টাকায় রফা হয়। সে অনুয়ায়ী মঙ্গলবার বিকেলে মুস্তাফিজ ও জাকির ১৫ লাখ টাকা নিয়ে আসে। ঘুষের টাকা দিয়ে থানা থেকে বের হওয়ার সময় যৌথবাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পরে অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাকে আটক ও টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত যৌথবাহিনীর সদস্যরা ফতুল্লা থানা ঘেরাও করে রেখে আটক পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছেন। থানার ভেতরে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। 

যৌথবাহিনীর নারায়ণগঞ্জ অঞ্চলের দায়িত্বরত কর্মকর্তা মেজর মাহবুব মঙ্গলবার রাতে নফহবংি২৪.পড়স কে বলেন, গোপন সংবাদ পেয়ে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই), র্যাব ও সেনা সদস্যরা অভিযান চালায়। আটক পুলিশ কর্মকর্তারা বর্তমানে থানার ভেতরে ক্লোজড অবস্থায় রয়েছেন। পুলিশ সদর দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মীর রেজাউল আলম বলেছেন, তিনি ঘটনা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে (অতিরিক্ত পুলিশ সুপার) পাঠানো হয়েছে। তিনি ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব নয়।