চরভদ্রাসনে বিএনপি নেতা গ্রেফতার
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপি সভাপতি কাজী মোতাহার হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দুপুরে গোপালপুর ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
চরভদ্রাসন থানাসূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মোতাহার হোসেনের বিরুদ্ধে সাংবাদিক মেজবাহ উদ্দিনকে লাঞ্ছিত করাসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
