২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

পোরশা উপজেলার নিতপুর সীমান্তে আবদুল গাফফার (২৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ সদস্যরা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2007, 07:00 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

মঙ্গলবার ভোর ৪টায় সীমান্তের ২৩১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত গাফফার পোরশা উপজেলার পশ্চিম রঘুনাথপুর গ্রামের এলাহী বক্সের ছেলে। তার লাশ ভারতের ১৭২ নম্বর কাদেরীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে বিডিআর--বিএসএফ আট রাউন্ড গোলাগুলি হয়। তবে কেউ হতাহত হয়নি।

নওগাঁর ২৮ ব্যাটালিয়নের নিতপুর কোম্পানি কমান্ডার আবু তাহের জানান, সীমান্তের একটি হাট থেকে ফেরার পথে সোমবার রাতে গাফফারকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। লাশ ফেরত চেয়ে বিডিআর মঙ্গলবার চিঠি পাঠালেও বিএসএফ কোনো সাড়া দেয়নি।

এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।