এক বছরেও ড. তাহের হত্যার অভিযোগপত্র দেওয়া হয়নি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক ড. এস তাহের আহমেদ হত্যাকাণ্ডের এক বছর হচ্ছে ১ ফেব্র“য়ারি। কিন্তু গত এক বছরেও হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়নি। চিহ্নিত খুনিদের স্বীকারোক্তি সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে। তাদের বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল হয়নি আজতক। বিস্তারিত জানাচ্ছেন এস এম আব্বাস
নিহত শিক্ষকের ছেলে সানজিদ আহমেদ নফহবংি২৪.পড়স এর কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, “হত্যাকাণ্ডের কয়েক দিনের মাথায় শিক্ষক মহিউদ্দিন ও সালেহীর নেতৃত্বে একটি মিছিল থেকে দুজনই হত্যাকারীদের ফাঁসির দাবি জানায়। কিন্তু তদন্তে জানা গেল তারাই আমার বাবাকে হত্যা করেছে। তখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারাই আবার বিচারের পথ বন্ধ করে দেয়।”
সানজিদ বলেন, পুলিশের কাছে ও আদালতে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে সব আসামী সনাক্ত হলেও রাজনৈতিক কারণে মামলাটির অভিযোগপত্র দাখিল করা হয়নি।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি মাহাবুব আলম সালেহীর জামিন বাতিল করে তাকে তদন্তের আওতায় আনারও দাবি জানান।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তার পিতার হত্যার বিচারের ব্যবস্থা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সেইসঙ্গে তিনি অভিযোগ পত্র দাখিলের বিষয়টি বর্তমান আইজিপি খতিয়ে দেখবেন বলেও আশা প্রকাশ করেন।
২০০৬ সালের ১ ফেব্র“য়ারি রাতে ভূ-- তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ড. তাহেরকে হত্যার দুদিন পর ৩ ফেব্র“য়ারি সকালে তার বাসার পেছনের ম্যানহোল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এসময় বাড়ির কেয়ারটেকার জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে তার স্বীকারোক্তি মতে তার আত্মীয় নাজমুলকে গ্রেপ্তার করা হয়।
৮ ফেব্র“য়ারি জাহাঙ্গীর রাজশাহীর মহানগর হাকিম জোবেদা খাতুনের কাছে জবানবন্দিতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী হিসেবে শিক্ষক মহিউদ্দিন ও শিবির সভাপতি সালেহীর নাম উলে¬খ করে।
পুলিশ ওইদিনই মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। ১০ ফেব্র“য়ারি নাজমুল ও ১২ ফেব্র“য়ারি ছালাম তাদের
জবানবন্দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সালেহী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও অংশগ্রহণকারী বলে স্বীকার করলেও রাজনৈতিক কারণে পুলিশ তাকে ধরতে পারেনি।
এদিকে ১০ ফেব্র“য়ারী রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে সালেহী জামায়াত-- শিবিরের এক সমাবেশে পুলিশকে গ্রেপ্তার করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বক্তব্য দিলেও পুলিশ নিরব থাকে। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলে সালেহী উচ্চ আদালত থেকে জামিন পায়।
ইতোপূর্বে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার প্রস্তুতি নেওয়ায় রাজশাহীর তৎকালীন পুলিশ কমিশনার নাইম আহমেদকে বদলি করা হয় ডিএমপিতে।
এ ব্যাপারে রাজশাহী মহনগরীর উপ--পুলিশ কমিশনার (সদর) মো. শফিকুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তদন্ত চলছে। তবে এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ভালো বলতে পারবেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল কাসেম বলেন, “এ মামলার আমি নতুন মানুষ। তবে আমার জানা মতে মামলার তদন্তে চুড়ান্ত অগ্রগতি হয়েছে।”
মামলার তদন্ত কর্মকর্তা আচানুল কবির মামলার অগ্রগতি সম্পর্কে বলেন, তদন্তের চূড়ান্ত অগ্রগতি হয়েছে। খুব তাড়াতাড়িই অভিযোগ পত্র দেওয়া হবে। তবে কবে নাগাদ দেওয়া হতে পারে তা তিনি নিশ্চিত করে জানাননি।
পুলিশ কমিশনার জাবেদ পাটোয়ারী বলেন, তদন্ত শেষ পযায়ে। খুব তাড়াতাড়ি অভিযোগপত্র দেওয়া হবে।
