সারের সংকট আপাতত নেই: সি এস করিম
ময়মনসিংহ জেলার সারের যে সংকট তৈরি হয়েছিল তা এখন অনেকটাই কেটে গেছে বলে জানালেন কৃষি উপদেষ্টা চৌধুরী সাজ্জাদুল করিম। বিস্তারিত জানাচ্ছেন গাজী নাসির উদ্দিন আহমেদ। বুধবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষি উপদেষ্টা নফহবংি২৪.পড়স কে বলেন, বৃহস্পতিবার আরও ৯ হাজার মেট্রিক টন ইউরিয়া সার এখানে পাঠানো হবে বলে নিশ্চিত করেছে শিল্প মন্ত্রনালয়।
কৃষি উপদেষ্টা বলেন, “আমি শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীর সঙ্গে কথা বলেছি। উনি জানিয়েছেন ঘোড়াশাল সার কারখানা থেকে বৃহস্পতিবারের মধ্যেই আরও ৯ হাজার মেট্রেক টন ইউরিয়া সার পাঠানো হবে।”
জানুয়ারি পর্যন্ত ১৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ ছিল ময়মনসিংহ জেলায়। কিন্তু বুধবার পর্যন্ত জেলায় পাঠানো হয়েছে সাড়ে চার হাজার ম্রেটিক টন।
সরেজমিনে তারাকান্দি, কাশিনাথ এলাকা, শম্ভুগঞ্জ, ঈশ্বরগঞ্জ এলাকা ঘুরে নফহবংি২৪.পড়স প্রতিবেদক জানান, হাজার হাজার কৃষক সারের জন্য ডিলারদের কাছে লাইন দিয়ে দাড়িয়ে আছে। বিভিন্ন এলাকা ঘোরার সময় উপদেষ্টা চৌধুরী সাজ্জাদুল করিম গাড়ি থেকে নেমে মাঠের কৃষকদের সঙ্গে কথা বলেন। এসময় কৃষকরা তার কাছে অভিযোগ করে বলেন, তারা কোনো সার পাননি।
উপদেষ্টা চৌধুরী সাজ্জাদুল করিম মঙ্গলবার ময়মনসিংহ সফরে যান। রাত পৌনে নয়টা থেকে রাত ১১টা পর্যন্ত তিনি জেলা প্রশাসক শামসুল ইসলাম, জামালপুরের জেলা প্রশাসক আবদুল হক, পুলিশ সুপার আওরঙ্গজেব মাহবুব, ১২ টি উপজেলার থানা নির্বাহী কর্মকর্তা, লে: কর্নেল সালাউদ্দিন ও ডিলারদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এসময় তিনি আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার মজুদদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
