২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোবহানবাগে ছুরিকাঘাতে গৃহবধু নিহত

রাজধানীর সোবহানবাগে সোমবার সন্ধ্যায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হোসনে আরা বেগম (৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। নিহতের স্বামী আব্দুল মালেক পেশায় একজন ঠিকাদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 11:17 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের স্বামী আব্দুল মালেক নফহবংি২৪.পড়স কে জানান, হোসনে আরা বেগম ও ছেলেকে নিয়ে তিনি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের ১৫/১০ সোবহানবাগের বাসা থেকে হাঁটতে বের হন।

পরে ছেলে বাসায় চলে আসে এবং তিনি সোবহানবাগ মসজিদে নামাজ পড়তে ঢোকেন। এসময় কয়েকজন ছিনতাইকারী হোসনে আরা বেগমকে ছুরিকাঘাত করে।

প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সেখান থেকে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, হোসনে আরা বেগম হাঁটতে বের হলে কয়েকজন ছিনতাইকারী ছুরিকাঘাত করে পালিয়ে যায়।