২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসএফ প্রধানসহ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ রদবদল

বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) প্রধানসহ সেনাবাহিনীতে সোমবার গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 10:02 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেনেন্ট কর্নেল মো. আনিসুর রহমান চৌধুরী নফহবংি২৪.পড়স কে জানান, এসএসএফ এর মহাপরিচালক মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমী পিএসসিকে ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে বদলি করা হয়েছে।  তাঁর পরিবর্তে এসএসএফ এর মহাপরিচালক করা হয়েছে ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম পিএসসিকে।

এ ছাড়া বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ডান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম চৌধুরী, এডাব্লিউসি, পিএসসিকে ১১ পদাতিক ডিভিশনে স্থানাপন্ন কমান্ডার হিসেবে বদলি করা হয়েছে।