২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২৩

বাগেরহাট ও মংলায় যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান এবং পাঁচজন কালোবাজারিসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 08:34 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সোমবার ভোরে জেলার বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ এদের আটক করে।

এনিয়ে বাগেরহাটে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ জানায়, সেনাবাহিনীর সদস্যরা ফকিরহাট এলাকা থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও নলধামৌভোগ ইউপি চেয়ারম্যান আজাহার আলী মোড়ল (৪৮) কে আটক করে।

নৌ বাহিনীর সদস্যরা মংলা বন্দর এলাকায় অভিযান চালিয়ে কালোবাজারি সিন্ডিকেটের হোতা মনিরুজ্জামান কালুসহ পাঁচজনকে আটক করেছে। আটককৃত অপর কালাবাজারীরা হচ্ছে বাদল মুন্সি, সেলিম, হারুন ও সবুর।

এ ছাড়া পুলিশ বিভিন্ন এলাকা থেকে ১৭ জনকে আটক করেছে।