২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিমখানার মালামাল পাচারকালে তত্ত্বাবধায়ক আটক

চাঁদপুর সরকারি শিশু পরিবারের (এতিমখানা) জন্য বরাদ্দ সরকারি মালামাল পাচারের সময় প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক মো. আবু বকর ছিদ্দিক সোমবার ভোরে যৌথবাহিনীর হাতে ধরা পড়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 11:56 AM

Updated : 26 Apr 2022, 01:59 PM

চাঁদপুর সদর থানার ওসি আজম খান জানান, তত্ত্বাবধায়ক ছিদ্দিক ও তার দুই সহযোগী প্রতিষ্ঠানের গোডাউন থেকে ট্রাকে করে লেদ মেশিন, ওয়েল্ডিং মেশিন, ট্রান্সফর্মারসহ কয়েকলাখ টাকার মালামাল পাচার করছিল। এ সময় ট্রাকটিসহ ছিদ্দিককে আটক করা হয়।

এ ঘটনায় শিশু পরিবারের নৈশ প্রহরী সিরাজুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা দুই জনসহ মোট তিন জনকে আসামী করে চাঁদপুর সদর থানায় একটি মামলা করেছে।