২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে উচ্চপদে যোগ দিতে বাংলাদেশ ছাড়ছেন বিউটেনিস

মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস চলতি বছরেই বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 05:07 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, “বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাসে ঊর্ধ্বতন পদে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস এ বছর বাংলাদেশ ত্যাগ করবেন। তার এই নতুন পদে যোগদান ইরাকে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে আরো সহায়ক হবে।”