সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্রপতি
বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে সোমবার সকালে রাষ্ট্রপতি সেনাসদর পরিদর্শন করেছেন এবং সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ।
এরপর তিনি সেনাবাহিনীর প্রধান মইন উ আহম্মেদের সঙ্গে বৈঠক করেন।
সাক্ষাতকালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল মোঃ জাহাংগীর আলম চৌধুরী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. সাদিক হাসান রুমি এবং সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।
জানিয়েছে রাষ্ট্রপতি সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় ইয়াজউদ্দিন আহম্মেদ বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন।
