২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় মারোয়ারী ব্যবসায়ীর আশ্রয়ে মামুন

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন বর্তমানে কলকাতায় অবস্থান করছেন বলে সেখানকার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন । উর্দ্ধতন ওই পুলিশ কর্মকর্তা বলছেন, মামুন কলকাতার সল্ট লেকের একটি বাড়িতে সুশীল আগরওয়াল নামে এক মারোয়ারী ব্যবসায়ীর আশ্রয়ে রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 11:09 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

নাম প্রকাশ না করার শর্তে ওই পুলিশ কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে রোববার বলেন, “আমরা জানতে পেরেছি মামুন গত সপ্তাহান্তে এখানে এসেছেন এবং কোথাও বের হচ্ছেন না। তিনি বৈধভাবেই এখানে এসেছেন। তবে তার কলকাতায় আসার খবরটি শীর্ষ একটি গোয়েন্দা সংস্থা গোপন রাখতে নির্দেশ দিয়েছে আমাদের।”

আগারওয়াল মামুনের দীর্ঘ দিনের বন্ধু হিসেবে পরিচিত। বাংলাদেশ বিমানের কলকাতা কার্যালয় বন্ধ হওয়ার পর আগারওয়ালের প্রতিষ্ঠানকে বিমানের বিক্রয় এজেন্ট নিয়োগ করা হয়।

আরেকটি সূত্র জানায়, মামুন ২৬ জানুয়ারি কলকাতা এসেছেন। ভূয়া কাগজপত্র দেখিয়ে তিনি ভারতে প্রবেশ করেছেন বলে সূত্রটি দাবি করেছে।