২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রামপুর এলাকায় কুমিল্লা--সিলেট মহাসড়কে রোববার সকালে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মারাত্মক আহত হন ছয় জন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 10:44 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টায় কুমিল্লা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাস যাত্রী পলি আক্তার (৫০) ও গোলাপে নেছা (৯৮) ঘটনাস্থলেই মারা যান।

পলি আক্তার ও গোলাপে নেছা কুমিল্লা জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুজিবুর রহমান মুকুলের মা ও দাদী।

দুর্ঘটনায় মুকুলের বাবা হাজি আব্দুল মজিদসহ (৬২) পরিবারের আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মাইক্রোবাস চালক দুর্ঘটনার পর থেকে পলাতক। হাইওয়ে পুলিশ ও দেবপুর ফাঁড়ির দারোগা দুর্ঘনাস্থল পরিদর্শন করেছেন।