সারাদেশে গ্রেপ্তার ২১৫৫ জন, ২৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
যৌথবাহিনী রোববার সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে মোট ২১৫৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এসময় ২৮টি আগ্নেয়াস্ত্র, ৭০ রাউন্ড গুলি, আটটি ককটেল ও ছয়টি বোমাও উদ্ধার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এর মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছেন ১৪৭ জনকে। তারা উদ্ধার করেন ১১টি আগ্নেয়াস্ত্র, ২৮টি গুলি।
অন্যদিকে, র্যাব ও পুলিশ মোট ২০০৪ জনকে গ্রেপ্তার ও ১৫ টি আগ্নেয়াস্ত্র, ১৩ টি অন্যান্য অস্ত্র, ৩২ টি গুলি, আটটি ককটেল এবং ছয়টি বোমা উদ্ধার করেছে।
পাশাপাশি, কোস্টগার্ড সদস্যরা ১৯৪ টি জলযানে অভিযান চালায় এবং তিনটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে দুই জনকে।
