২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হেরোইনসেবী প্রশিক্ষণার্থী এসআই ক্লোজড

হেরোইন সেবন ও উদ্ধত আচরণের দায়ে রাজশাহীর বাগমারা থানার প্রশিক্ষণার্থী সাব--ইন্সপেক্টর (পিএসআই) মাহাবুব আলমকে রোববার বিকেলে ক্লোজ করার পর রাজারবাগ পুলিশ লাইনে বদলি করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 10:38 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

শনিবার পুলিশ লাইন হাসপাতালে অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয়। শনিবার সকালে হেরোইন না পেয়ে সে একটি কক্ষের কাঁচের দরজা ভেঙে ফেলে। পুলিশ সুপার সুপার এ ঘটনা জানতে পেরে তাকে ক্লোজ করার নির্দেশ দেন।

পরে তাকে রাজারবাগ পুলিশ লাইনে বদলি করা হয়।

রাজশাহীর পুলিশ সুপার মাহাবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকাসক্ত বলেই তাকে বদলি করা হয়েছে।