২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে অতিরিক্ত বাসভাড়া ও চাঁদাবাজির সময় গ্রেপ্তার ১৮

অতিরিক্ত বাসভাড়া আদায় ও চাঁদাবাজির সময় সেনাবাহিনী রোববার দুপুরে ১৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে । সদর উপজেলার মুক্তারপুর ফেরিঘাটের দুই পাড়ে এই অভিযান চলে। সেনাবাহিনীর ক্যাপ্টেন মাসুদ রানা ও লেফটেনেন্ট আহসাদ অভিযানে নেতৃত্ব দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 10:40 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সেনা সূত্র জানায়, মুক্তারপুর থেকে রাজধানী ঢাকার ভাড়া ২০ টাকা হলেও আদায় করা হচ্ছিল ২৮ টাকা করে। এ ছাড়া প্রতি গাড়ি থেকে ৩০ টাকা হারে চাঁদা আদায়ও করা হচ্ছিল।

এগুলোসহ বিভিন্ন অনিয়মে জড়িত মহিউদ্দিন, করিম বাদশা, তাহের আলী, হবি, মঈনউদ্দিন, বিপ্লব ও  ইয়াছিনসহ ১৮ জনকে পাকড়াও করা হয়।