২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ডিপিটি ইনজেকশনে শিশুর মৃত্যু

খুলনা জেনারেল হাসপাতালে ডিপিটি (ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস) ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে সাড়ে তিন মাসের এক শিশুর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 10:14 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

রোববার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। বাংলাদেশে এ ধরনের মৃত্যু এটাই প্রথম বলে জানা গেছে।

জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের শক্তিপদ পালের স্ত্রী শ্যামলী পাল তার সাড়ে তিন মাস বয়সী শিশু কন্যা বর্ষাকে নিয়ে রোববার সকালে খুলনা জেনারেল হাসপাতালে আসেন।

হাসপাতালের ইপিআই বিভাগে বর্ষাকে ডিপিটি ইনজেকশন পুশ  করেন সিনিয়র নার্স হাসিনা পারভীন সীমা।

সঙ্গে সঙ্গে বর্ষার পুরো শরীর নিস্তেজ হয়ে শক্ত হয়ে যায়।

হাসপাতালের ডাক্তাররা বর্ষাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। ডিপিটি ইনজেকশনটি ছিল বর্ষার দ্বিতীয় ডোজ।

এর আগে গত ২৪ ডিসেম্বর প্রথম ডোজ বিসিজি টিকা দেওয়া হয় একই হাসপাতাল থেকে।

এ ব্যাপারে খুলনার সিভিল সার্জন ডা. একেএম আবদুস সামাদ মিয়া নফহবংি২৪.পড়স কে মৃত্যুর কারণ হিসেবে জানান, এ্যানাফাইলেকটিক শকের কারণে শিশুটি মারা যেতে পারে।

অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার খুলনার সার্ভিলেন্স অফিসার ডা. শাহানা ফেরদৌসী জানান, ডিপিটি টিকা দেওয়ার কারণে ১০ লাখ শিশুর মধ্যে একজন শিশু মারা যেতে পারে। তিনি বলেন, বাংলাদেশে এটি প্রথম মৃত্যু। তবে এতে ভীত হওয়ার কোন কারণ নেই।

উল্লেখ্য ডিপিটি টিকা ইন্দোনেশিয়ার ব্যায়োফার্মা কোম্পানির তৈরি।