২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ হাজার কেজি ভেজাল ঘিসহ গ্রেপ্তার ৩

নগরীর চকবাজারে অভিযান চালিয়ে রোববার দুপুরে র্যাব প্রায় তিন হাজার কেজি ভেজাল ঘিসহ তিন জনকে আটক করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 09:59 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

র্যাব--৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল রোববার দুপুরে নগরীর চকবাজার এলাকার মেসার্স ইসলাম স্টোরে অভিযান চালায়। এ সময় ১৪টি ড্রামে রাখা প্রায় তিন হাজার কেজি ভেজাল ঘি উদ্ধার করা হয়।

অভিযানের সময় আটক অশোক চন্দ্র ঘোষ, রবিউল হোসেন ও জানে আলম দীর্ঘদিন ধরে ভেজাল ঘি বাজারজাত করার কথা স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।