বাগেরহাট মহাসড়কে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা-- মংলা মহাসড়কে বাগেরহাটের কাটাখালীর মোড়ে যৌথবাহিনীর সদস্যরা রোববার অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের চারটি সড়ক ও মহাসড়কের দু’পাশে প্রায় ৬০০ টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে তা অপসারণের জন্য এক সপ্তাহের নোটিস দেয়।
নির্ধারিত সময়ের মধ্যে এসব অবৈধ স্থাপনা অপসারণ না করায় রোববার সকালে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সরোজ কুমার নাথের উপস্থিতিতে সেনাবাহিনী, পুলিশ ও সড়ক বিভাগের কর্মকর্তারা বুলডোজার দিয়ে কাটাখালীর মোড়ে পাকা, আধা পাকাসহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের কার্যালয় ও চিংড়ি মাছের ডিপো গুড়িয়ে দেয়।
সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে।
