২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পৌর চেয়ারম্যানসহ আটক ১১

মাটিরাঙ্গা উপজেলা ও গুইমারার বিভিন্ন স্থানে রোববার ভোরে যৌথবাহিনী অভিযান চালিয়ে মাটিরাঙ্গা পৌর চেয়ারম্যান, পৌর কমিশনার, বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মী ও সাংবাদিকসহ মোট ১১ জনকে আটক করেছে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 09:16 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভার চেয়ারম্যান বিএনপি নেতা বাদশা মিয়া (৪৮), কমিশনার মো. হানিফ মিয়া (৩৮), গুইমারা থানা বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান (মেম্বার) (৪৫), গুইমারা জিয়া সংসদের সভাপতি দৈনিক দিনকালের সাংবাদিক নুরুল আলম (৪০), জালাল মাঝি (৩৬),  আওয়ামীলীগ কর্মী আলম মিয়া (২৮), আবদুর রহিম (২৫), প্রকাশে তিতাইয়া, নুরুল আমিন প্রকাশ কমিশনার (৩০), গোলাপ মিয়া (৫০), মো. কামাল হোসেন মেম্বার (৪০) ও মাহাবুব হোসেন (৪২)। 

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে জেলার মাটিরাঙ্গা ও গুইমারা থানায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ভূমি দখলের অভিযোগে  বিভিন্ন মামলা রয়েছে।