২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষককে সপরিবারে হত্যার হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির সদস্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম ফায়েকউজ্জামানকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 09:15 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা--জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার হিসাবে পরিচয় দিয়ে জনৈক বিপ্লব মোবাইল ফোনে এ হুমকি দেয়।

এ ব্যাপারে ড. ফায়েক উজ্জামান জানান, শনিবার বিকেল পৌনে ৫টায় একটি মোবাইল ফোন থেকে (০১৭১৫--২৮০৩৯৯) পূর্ব বাংলা কমিনিউস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার বিপ্লব ও অপর এক ব্যক্তি নিজেকে কেন্দ্রীয় সদস্য পরিচয় দিয়ে তাকে ফোন করে।

ফোনে তারা দলের নেতা--কর্মিদের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে সপরিবারে হত্যার হুমকি দেয়।

এ ঘটনার পর ড. ফায়েক রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন, মতিহার থানা ও র্যাবের রাজশাহী কার্যালয়ে লিখিতভাবে অভিযোগ করেন।

ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতরাই হুমকি দিতে পারে বলে তিনি মনে করছেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ আলী  অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।