২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন-- ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকা-- চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেল ক্রসিংয়ে রোববার ট্রেন-- ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত এবং হেলপার আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 04:07 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

নিহত ড্রাইভারের নাম ইয়াদ আলী (৩৫)। তার বাড়ি ঝিনাইদহে।

পুলিশ সূত্র জানায়, ভোররাতে একটি ট্রাক (নং ঝিনাইদহ--ট--১১--০০৭৮) গঙ্গাসাগর রেল ক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে রেল লাইনে আটকে যায়। এ সময় ঢাকা অভিমুখী চট্টগ্রাম মেইল ট্রেনটি দ্রুতবেগে ট্রাকটিকে ধাক্কা দিলে উল্টে তা পড়ে যায়। এতে ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত এবং হেলপার সবুজ মিয়া (২৫) গুরুতর আহত হন।

সবুজ মিয়াকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।