জয়পুরহাটে নকল সিমেন্ট আটক
জয়পুরহাট জেলা শহরে পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে এক ট্রাক নকল সিমেন্ট আটক করেছে।
সদর থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শহরের মদীনা ট্রেডিং ও মের্সাস ইসমাইল হোসেন টুকু নকল সিমেন্ট বিক্রি করছিল। অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব গুদাম থেকে ট্রাকভর্তি ২৭৫ বস্তা নকল ফ্রেশ সিমেন্ট আটক করা হয়।
পুলিশের এসআই গোলাম রব্বানী জানান, ঢাকার মেঘনা গ্র“প অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ ব্রান্ডের সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার এ রহমান রিফাতের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করার কারণ হিসাবে অভিযানকারী পুলিশ কর্মকর্তা জানান, মেঘনা গ্র“প ও বগুড়ার সান্তাহারের উত্তরা সিমেন্ট মিলস্ লিমিটেড --এই দুটি প্রতিষ্ঠানই ফ্রেশ ব্রান্ডের নাম ব্যবহার করে সিমেন্ট উৎপাদন করছে। এ কারণে প্রকৃত তথ্য না পাওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠান দুটির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
