২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সুতা কারখানা পুড়ে ছাই

নগরীর পাহাড়তলী এলাকায় আগুনে একটি সুতা কারখানা ও গোডাউন পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২৫ লাখ টাকা বলে দমকল বাহিনী সূত্র জানায়। তবে কেউ হতাহত হয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 07:52 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

দমকল বাহিনীর সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দুপুর ১২টার দিকে পাহাড়তলী এলাকার সরাইপাড়ায় অবস্থিত সুলতান নুরে আলম এন্ড কোং নামের একটি সুতার কারখানায় আগুন ধরে যায়। কারখানায় প্রচুর কাঁচা তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কারখানা ও পাশের গোডাউনও পুড়ে যায়। 

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ আগুনে কারখানার তিনটি তুলার মেশিন, প্রচুর কাঁচা তুলা ও কাঁচা তুলা উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল গার্মেন্টেসের ঝুট  পুড়ে যায়।   

দমকল বাহিনীর সাতটি গাড়ি দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আনে।