২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ভাইয়ের প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের প্রাণভিক্ষার আবেদন করেছেন তার পিতা নাজির হোসেন প্রামাণিক।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 08:37 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

গত ২৫ জানুয়ারি কাশিমপুর কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এ আবেদন জানান তিনি। এ সময় সিদ্দিকুল ইসলামের বড় ভাই রফিকুল ইসলাম, বোন রাজিয়া, ভাগ্নে রহমান, শ্বশুর ইব্রাহিম খলিল ও শ্বাশুড়ি জেলখানায় তার সঙ্গে দেখা করেন।

জানা যায়, গত ২১ জানুয়ারি সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে মিরপুর উপকারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। এ ঘটনায় তার পরিবার শঙ্কিত হয়ে পড়ে। তাদের ধারণা দ্রুত ও গোপনে বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর করার চেষ্টা হচ্ছে।

বাংলা ভাইয়ের ভাই রফিকুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানান  তার বাবা আবেদন পত্রে লিখেছেন, “আদালতের রায়ে আমার ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সে মৃত্যুদণ্ড রহিত করে তাকে জেলে রাখা হোক।” রফিকুল ইসলাম আরো জানান, তার বাবা দেখা করতে যাওয়ার পর বাংলা ভাই আবারও আগের ইচ্ছেই জানিয়েছেন তাকে। তার দাবি ছিল, “মৃত্যু হয় হোক, তবে তার আগে আমাকে আমার ছেলে সাদ বিন সিদ্দিক ও স্ত্রী ফাহিমার সঙ্গে দেখা করতে দেওয়া হোক। আর আমাকে হাজির করা হোক মিডিয়ার সামনে।”

বাংলা ভাইয়ের স্ত্রী এবং ছেলেও দীর্ঘ ২২ মাস ধরে কারাগারে বন্দী।