২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ট্রাক ভর্তি নকল সিমেন্ট আটক

জেলা শহরের সদর রাস্তায় সদর থানা পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ২টি দোকান থেকে এক ট্রাক ভর্তি নকল সিমেন্ট আটক করেছে ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 02:35 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

ঢাকা থেকে যোগাযোগ করে হলে সদর থানা পুলিশ নফহবংি২৪.পড়স কে জানায়, দীর্ঘদিন থেকে শহরের মদীনা ট্রেডিং ও মের্সাস ইসমাইল হোসেন টুকু নকল সিমেন্ট বিক্রি করে আসছিল। অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব গুদাম থেকে ২৭৫ বস্তা নকল ফ্রেশ সিমেন্ট আটক করা হয়। আটক করা সিমেন্টের মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের সাব-ইন্সপেক্টর গোলাম রব্বানী জানান, দীর্ঘদিন যাবৎ ওই ব্যবসা প্রতিষ্ঠান দুটি নকল ফ্রেশ সিমেন্ট বিক্রি করে ক্রেতাদের প্রতারণা করছে বলে ফ্রেশ ব্র্যাণ্ডের কর্তৃপক্ষ মেঘনা গ্র“প অব ইন্ডাস্ট্রিজ এর অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করার কারণ হিসাবে অভিযানকারী পুলিশ কর্মকর্তা জানান, প্রকৃত তথ্য না পাওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলির মালিকদের বিরুদ্ধেএ মুহূর্তে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

আটক করা সিমেন্টের বস্তার গায়ে বিএসটিআই-এর সিল ছিল না বলে পুলিশ জানায়।