২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় আওয়ামীলীগ ও বিএনপির দুই নেতা গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে গত ২৪ ঘন্টায় পাবনার চাটমোহর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন সাখো ও হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. ইসমাইল হোসেন গ্রেপ্তার হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 02:15 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

পুলিশ জানায়, শনিবার ভোরে অভিযান চালিয়ে সেনা সদস্যরা চাটমোহর উপজেলার সভাপতি সাখো (৪৫) ও ইসমাইল (৪৮) কে নিজ নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে।

পরে তাদের চাটমোহর থানা পুলিশের হাতে সোর্পদ করা হয়।

ঢাকা থেকে টেলিফোনে যোগাযোগ করা চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীনুল আলম আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতার গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেন। তবে তাদের বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি বলে তিনি জানান।