জয়পুরহাট সীমান্তে বিএসএফ--এর গুলিতে ভারতীয় নাগরিক নিহত
সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে আবারও এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে ।
বিডিআর জানায়, জয়পুরহাটের হাটখোলা সীমান্তের ২৮০/১১ সাব পিলার সংলগ্ন এলাকায় বিএসএফ--এর গুলিতে নিহত হয়েছে ভারতীয় গরু ব্যবসায়ী নিরঞ্জন লাল নুনিয়া। সে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার মানপুর থানার জামালপুর গ্রামের মাখন লাল নুনিয়ার পুত্র।
জয়পুরহাট--২৯ রাইফেল ব্যাটালিয়ানের উপ--অধিনায়ক মেজর গোলাম সাকির জানান, শুক্রবার গভীর রাতে ভারতীয় একদল ব্যবসায়ী বাংলাদেশের ভেতরে গরু নিয়ে ঢোকার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে ৫/৭ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় নিরঞ্জন নুনিয়া।
এর আগে ১৬ জানুয়ারি বিএসএফ গুলিতে একই সীমান্তে আরও দুই ভারতীয় নাগরিক নিহত হয়। তখন থেকেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছিল। সীমান্তে বিডিআর টহল জোরদার করেছে।
