২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

প্রধান উপদেষ্টার কার্যালয়ে শনিবার সন্ধ্যায় এক জরুরি বৈঠকে বসছেন উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ফখরুদদীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকের আলোচ্যসূচিতে কোনো সুনির্দিষ্ট বিষয় উল্লিখিত না হলেও সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তন সম্পর্কে আলোচনা হতে পারে বলে একজন উপদেষ্টা নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 12:17 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

নামপ্রকাশে অনিচ্ছুক ওই উপদেষ্টা জানান শুক্র ও শনিবারের বদলে সাপ্তাহিক ছুটির দিন রোববার করার জন্য বেশ কিছুদিন থেকেই  ব্যবসায়ীরা দাবি জানিয়ে আসছেন। অন্যদিকে শুক্রবারের ছুটি বাতিল করা হলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার প্রেক্ষাপটও খতিয়ে দেখবে পরিষদ।